এবার নার্সিং ইনস্টিটিউটের ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত

২১ জানুয়ারি ২০২২, ০৭:১০ PM
নোয়াখালী নার্সিং ইনস্টিটিউট

নোয়াখালী নার্সিং ইনস্টিটিউট © ফাইল ছবি

সারা দেশের ন্যায় নোয়াখালীতেও বাড়ছে সংক্রমণের হার। নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটের ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটির পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত শিক্ষার্থীদের ইনস্টিটিউটের হোস্টেলে আইসোলেশনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: প্রয়োজনে ভার্চুয়ালি হল সম্মেলন হবে: সনজিত

প্রতিষ্ঠানটির সূত্রে জানা যায়, এক সপ্তাহ ছুটির পর গত মঙ্গলবার ক্যাম্পাসে ফেরেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত বুধবার শ্রেণিকক্ষে কয়েক শিক্ষার্থীর সর্দি–কাশি দেখা দেয়। ওই দিন ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের ৫৬ শিক্ষার্থীর করোনার নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়। বৃহস্পতিবার ২১০ জনের নমুনা পরীক্ষায় ৭৯ জনের করোনা শনাক্ত হয়। গতকাল পর্যন্ত প্রতিষ্ঠানটির ৯১ শিক্ষার্থীর করোনা শনাক্ত হয়েছে। ফলে পাঠদান বন্ধ করে দেওয়া হয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেদা খানম বলেন, করোনায় আক্রান্ত শিক্ষার্থীদের অধিকাংশেরই কোনো উপসর্গ নেই। অল্প কিছুসংখ্যক শিক্ষার্থীর হালকা জ্বর-সর্দি, কাশি ও গলাব্যথা আছে। আক্রান্ত শিক্ষার্থীদের হোস্টেলের আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দিল এনটিআরসিএ

খোঁজ নিয়ে জানা গেছে, ২০ জানুয়ারি নার্সিং কলেজে গিয়ে দেখা যায়, ক্লাসের অংশ হিসেবে শিক্ষার্থীরা ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে রোগীদের সেবা দিচ্ছেন। কিন্তু আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। একসঙ্গে এত শিক্ষার্থী আক্রান্ত হওয়ায় উদ্বেগে পড়েছে কলেজ কর্তৃপক্ষ।

বাগেরহাটে ৫৯ চোরাই মোবাইল উদ্ধার, আটক ৪
  • ২৫ আগস্ট ২০২৬
স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি: সারজিস
  • ২৫ আগস্ট ২০২৬
আলিম ভর্তির নীতিমালা প্রকাশ
  • ২৫ আগস্ট ২০২৬
মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সাল…
  • ২৫ আগস্ট ২০২৬
মাদ্রাসার সরকারি বই গোপনে বিক্রির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে কর্তব্যরত অবস্থায় গাড়ির চাপায় ওয়াসার কর্মচারী নিহত
  • ২৫ আগস্ট ২০২৬