অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, বাড়ছে না ভাড়া

১২ জানুয়ারি ২০২২, ০৪:৪৩ PM
অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, বাড়ছে না ভাড়া

অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, বাড়ছে না ভাড়া © সংগৃহীত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করা বাসে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে। তবে যাত্রী অর্ধেক হলেও বাসভাড়া বাড়ছে না। বুধবার (১২ জানুয়ারি) বাস মালিকদের সঙ্গে পরিবহন কর্তৃপক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার গণমাধ্যমকে জানান, পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনের নেতারা বিধিনিষেধ বাস ও মিনিবাসে শতভাগ যাত্রী নিয়ে চলাচলের প্রস্তাত দিয়েছ। ৫০% যাত্রী পরিবহন করা হলে পরিবহন সংকট চরম আকার ধারণ করবে ও যাত্রীরা দুর্ভোগে পড়বে।

আরও পড়ুন: বৃষ্টির কারণে বাড়বে শীত

তিনি বলেন, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের এ প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাসা ভাড়া নিয়ে তিনি আরও বলেন, এখন বাস ভাড়া বাড়ানো যৌক্তিক হবে না। কারণ গত নভেম্বরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসে যাত্রী পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: সিনহা হত্যা মামলার রায় ৩১ জানুয়ারি

এর আগে, করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার থেকে মোট আসনের অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য যাত্রীপ্রতি বাস ভাড়া বাড়ানো হবে না। গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই প্রজ্ঞাপনের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় বনানীতে বুধবার (১২ জানুয়ারি) দুপুরের পর সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি বৈঠক শুরু করে বিআরটিএ। বৈঠক শেষে বাসে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9