বৃষ্টির কারণে বাড়বে শীত

১২ জানুয়ারি ২০২২, ০৩:৫৮ PM
বাড়বে শীতের প্রকোপ

বাড়বে শীতের প্রকোপ © সংগৃহীত

পৌষ মাস শেষ হতে আর মাত্র ২ দিন। আসছে মাঘ মাস। এখনও শীতের প্রকোপ তেমন একটা পড়েনি। মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে হালকা বৃষ্টিপাত। আজ বুধবারও রাজধানীসহ দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা কাটলেই জেঁকে বসতে পারে শীত। ​

গত ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, সিলেটে, রাজশাহী, রংপুর ও খুলনা- এই ছয় বিভাগে বৃষ্টি হয়েছে। আজও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ। বৃষ্টির কারণে বর্তমানে দিন ও রাতের তাপমাত্রা দুটোই বেড়েছে। ফলে শীতের অনুভূতিও কমে এসেছে। তবে বৃষ্টিপাত কেটে গেলে ফের কমতে থাকবে তাপমাত্রা।

আরও পড়ুন- গুচ্ছের একটি বিশ্ববিদ্যালয়ও ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি

আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস ছিল ফেনীতে। একদিনের ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৩ ডিগ্রি থেকে বেড়ে হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গায়, ৯ মিলিমিটার। ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া টাঙ্গাইলে ৮, ফরিদপুরে ১, নিকলিতে ৪, সিলেটে ১, শ্রীমঙ্গলে ১, রাজশাহী ১, ঈশ্বরদীতে ৭, তাড়াশে ১, সাতক্ষীরায় ৮, যশোরে ২ ও কুমারখালীতে ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- বুটেক্সের আন্দোলন খতিয়ে দেখতে কমিটি

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছুকিছু জায়গায় এবং ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডি.গ্রি. সেলসিয়াস কমতে পারে। ঢাকায় এ সময় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৫ থেকে ১০ কি.মি.।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি জেলে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ফের গ্রেপ্তার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9