চট্টগ্রামে নারীসহ ছাত্রলীগ নেতা আটক

১০ ডিসেম্বর ২০২১, ০১:২৪ PM
পাঁচলাইশ থানা

পাঁচলাইশ থানা © সংগৃহীত

অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রামে ছাত্রলীগের নেতাসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে ছয়জন যুবক ও চারজন নারী। আটক ছাত্রলীগ নেতা আবদুল আল আহাদ পাঁচলাইশ থানা ছাত্রলীগের সহ সভাপতি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নাছিরাবাদ হাউজিং সোসাইটির ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আটক ব্যক্তিদের মহানগর অধ্যাদেশ অনুযায়ী, আজ শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হবে। তাদের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন।

আইনজীবীরা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যে অভিযোগ, তাতে মহানগর অধ্যাদেশ অনুযায়ী, তাদের একটি নির্দিষ্ট পরিমাণ জরিমানা হতে পারে। জরিমানা না দিলে কারাগারে পাঠানোর বিধান আছে।

কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬
অন্যরকম মাইলফলকে লিটনকে বিশেষ সম্মাননা
  • ২০ এপ্রিল ২০২৬
গাঁজা-ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক
  • ২০ এপ্রিল ২০২৬