ছাত্রীকে পিটিয়ে জখম, যুবলীগ নেতা বাপ্পি বহিষ্কার

১০ ডিসেম্বর ২০২১, ১০:২৯ AM
তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি

তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি © ফাইল ফটো

এইচএসসি পরীক্ষার্থীকে জনসম্মুখে পিটিয়ে রক্তাক্ত করাসহ চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তাকে বহিষ্কার করেন।

আরও পড়ুন: মুছে ফেলা হচ্ছে মুরাদের স্মৃতিচিহ্ন

তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬নং ওয়ার্ড কাউন্সিলর। তার বিরুদ্ধে সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, বাড়িঘর দখলসহ নানা অভিযোগ রয়েছে।

সবশেষ গত মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে রূপনগর ২৩ নম্বর রোডের মাথায় তুচ্ছ ঘটনায় জুলিয়া আক্তার নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বেদম প্রহার করার অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ (জিডি) দায়ের করেন। দায়ের করা জিডি তুলে নিতে ওই শিক্ষার্থীরে কয়েক দফা হুমকিও দেন বাপ্পি।

আরও পড়ুন: তরুণীকে প্রকাশ্যে লাঞ্ছনা ও মারধর যুবলীগ নেতার

উল্লেখ্য, মিল্কি হত্যাকাণ্ডের পর যুবলীগের মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয় সাখাওয়াত হোসেন চঞ্চলকে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট, জবাব …
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন স্থায়ী সনদপ্রাপ্ত পাঁচ বেসর…
  • ০৬ অক্টোবর ২০২৬
রুয়েট কন্সট্রাক্ট কার্নিভালে ২য় স্থান অর্জন করলেন প্রেসিডেন…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রিলিমিনারি টু মাস্টার্সের ফল প্রকাশ, পাস ৪১.৯৩ শতাংশ
  • ০৬ অক্টোবর ২০২৬
জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ সম্মাননা পেলেন পাবনার…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইস্পাহানী ইসলামিয়া হাসপাতালে মেডিকেল অফিসার নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৬ অক্টোবর ২০২৬