বিমানের ধাক্কায় গরুর মৃত্যু : ৪ আনসার প্রত্যাহার

০১ ডিসেম্বর ২০২১, ০৭:০৫ PM
কক্সবাজার বিমানবন্দর

কক্সবাজার বিমানবন্দর © ফাইল ছবি

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের ধাক্কায় দুটি গরুর মৃত্যুর ঘটনায় চার আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হচ্ছে। 

বুধবার (১ ডিসেম্বর) কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মুর্তুজা এ তথ্য জানান। তিনি বলেন, ওই ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা চার আনসার সদস্যকে বিমানবন্দর থেকে প্রত্যাহার করা হয়েছে। একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, রানওয়েতে বিমানের ধাক্কায় মারা যাওয়া গরু দুটির মালিককে খোঁজা হচ্ছে। এখনো কেউ গরুর মালিকানা দাবি করে আমাদের সঙ্গে যোগাযোগ করেননি।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৮ উড়োজাহাজটি। উড্ডয়নের সময় বিমানের পেছনের চাকার সঙ্গে দুটি গরুর ধাক্কা লাগে। গরু দুটি মারা গেলেও বিমানটি নিরাপদেই যাত্রীদের নিয়ে ঢাকায় ফেরে।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬