করোনায় চলে গেল আরো ৬ জন, তবে মৃত্যুশূন্য ঢাকা

২০ অক্টোবর ২০২১, ০৮:০৯ PM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © ফাইল ছবি

করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৯১ জনে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ২ জন। এ সময় চট্টগ্রামে ৩, রাজশাহীতে ২ ও খুলনায় ১ জন মারা গেছেন। অর্থাৎ প্রায় দেড় বছর পর করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় কেউ মারা যায়নি।

বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৬৮ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৬ হাজার ৬৬৪ জনে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৮১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৫৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৩৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ১ লাখ ৫৫ হাজার ৪৩৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৩ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।
  

ট্যাগ: করোনা
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬