বার্গার খাওয়ার সময় শ্বাসনালীতে মাংস আটকে শিক্ষার্থীর মৃত্যু

০৪ অক্টোবর ২০২১, ১২:১১ AM
আবদুল্লাহ আল মামুন

আবদুল্লাহ আল মামুন © সংগৃহীত

চিকেন বার্গার খাওয়ার সময় শ্বাসনালীতে মাংস আটকে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (৩ অক্টোবর) নড়াইলের লোহাগড়া উপজেলা বাজারে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (৯)। সে লক্ষীপাশা এলাকার রাশেদ খন্দকার জুনায়েতের ছেলে। স্থানী আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল মামুন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলম জানান, রোববার লোহাগড়া বাজারের একটি ফাস্টফুডের দোকানে মামুন চিকেন বার্গার খাচ্ছিলো। এসময় তার গলায় মাংস বেঁধে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬