জাপার সংসদ সদস্য মাসুদা রশিদ মারা গেছেন

১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৩ AM
জাপার সংসদ সদস্য মাসুদা রশিদ মারা গেছেন

জাপার সংসদ সদস্য মাসুদা রশিদ মারা গেছেন © সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার ভোর রাতে রাজধানীর মগবাজারে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

জানা গেছে, মাসুদা চৌধুরী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন। মাসুদা এম রশিদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপিকা এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন।

অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাঁর বিদেহী রুহের মাগফিরাত কামনা করেন তিনি।

জি এম কাদের বলেন, অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী একজন ভালো মানুষ ছিলেন। তিনি অত্যন্ত সৎ আদর্শবান বিনয়ী সদালাপী নেত্রী ছিলেন। দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির বিভিন্ন পদে বলিষ্ঠ নেতৃত্বের অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি হলো যা সহসা পূরণ হওয়ার নয়। তিনি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর অবদানের কথা জাতীয় পার্টি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।

ট্যাগ: মৃত্যু
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬