বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে নটরডেম কলেজ ছাত্রের মৃত্যু

১১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৮ PM
বিলের পানিতে গোসল করতে নামলে ডুবে যান তিনি

বিলের পানিতে গোসল করতে নামলে ডুবে যান তিনি © সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে রাফি আহমেদ নামের নটরডেম কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রূপনগরের বাড়িগাঁও এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত রাফি আহমেদ (১৯) সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা। সে ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী।

ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সোহেল রানা বলেন, শনিবার দুপুরে রূপনগর এলাকায় বেড়াতে যায় রাফিসহ পাঁচ বন্ধু। পরে বিকালের দিকে তারা বিলের পানিতে গোসল করতে নামে। হঠাৎ রাফি বিলের পানির স্রোতে ভেসে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

তিনি আরও বলেন, তখন একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রের উদ্ধারকাজ শুরু করে। এক ঘণ্টা পর বিল থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দু’দিন পর দুর…
  • ১৩ নভেম্বর ২০২৬
বদলি স্থগিত, দেড় মাসেও শিক্ষাপ্রতিষ্ঠানে যাননি ১২ শিক্ষক
  • ১৩ নভেম্বর ২০২৬
পরীক্ষায় অসদুপায়: বাউবির ৫৯ শিক্ষার্থী ও ২ শিক্ষককে শাস্তি
  • ১৩ নভেম্বর ২০২৬
‘কিং সাইকো’ গ্রুপের লিডার বিশাল গ্রেপ্তার
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিদিনের যে অভ্যাসগুলোতে শরীরে ঢুকছে ক্ষতিকর মাইক্রোপ্লাস…
  • ১৩ নভেম্বর ২০২৬
বিএনপি-জামায়াতের সমঝোতা, অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950