শেরপুরে মাধ্যমিকের ১৭ বস্তা বই উদ্ধার

০৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:১১ AM
শেরপুরে উদ্ধারকৃত মাধ্যমিকের ১৭ বস্তা বই

শেরপুরে উদ্ধারকৃত মাধ্যমিকের ১৭ বস্তা বই © সংগৃহীত

শেরপু‌রের শ্রীবরদী উপজেলার ঘোনাপাড়া এলাকা থে‌কে অবৈধভাবে বিক্রির সময় মাধ‌্যমি‌কের ১৭ বস্তা বই উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে স্থানীয়দের সহায়তায় এসব বই উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত দশটার দিকে উপজেলার নয়াবাজার এলাকার ঘোনাপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে বস্তা ভর্তি বই অটো রিকশায় করে নিয়ে যাওয়ার সময় তা আটক করে স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে ওইসব বই উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এসময় বইগুলোকে বহন করে নিয়ে যাওয়া ইজিবাইকসহ চালক রুবেল মিয়াকে আটক করা হয়। আটক রুবেল ঝিনাইগাতী উপজেলার লয়খা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

২০২০-২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণি হতে দশম শ্রেণির এসব বই আটকের সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম। তিনি জানান, বইয়ের তালিকা করে সংখ্যা বলা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬