তহমিনা আক্তার ডলি © সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই শিক্ষিকার নাম তহমিনা আক্তার ডলি (২৯)। তিনি ব্রাহ্মমবাড়িয়া সদর ইউনিয়নের নাসিরনগর এলাকার খোরশেদ আলমের মেয়ে। তিনি কুলিকুন্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
জানা গেছে, তহমিনা দুই সন্তানের জননী। মাত্র ২৪ দিন আগে তিনি একটি সন্তানের জন্ম দিয়েছেন। তার স্বামী মো. মশিউর রহমান নাসিরনগর কৃষি ব্যাংকের সদর শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট সন্তানসম্ভবা তহমিনা অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। পরে তার অবস্থার অবনতি হল্র তাকেরাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ১১ আগস্ট তার করোনা পজিটিভ আসে। সেদিন তিনি স্ট্রোক করেন। পরে তাকে ডিএনসিসি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে ৮টা তিনি মারা যান।