রেললাইনে বসে খেলছিলেন ‘ফ্রি-ফায়ার’, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

৩১ আগস্ট ২০২১, ১১:৩৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রাজঘাট মাইলপোস্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আ

জানা গেছে, সন্ধ্যার সময় ওই দুই যুবক রেললাইনের উপর বসে কানে হেড ফোন লাগিয়ে ফ্রি-ফায়ার গেম খেলছিলেন। এ সময় খুলনাগামী একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ওই দুইজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর এলাকাবাসী তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার পর কর্মরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. ইফফাত শারমীন দীপ্তি জানান, ট্রেনে কাটা দুই যুবকের মধ্যে হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

ট্যাগ: মৃত্যু
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬