শেখ আবদুল হাকিম। © ফাইল ছবি
বিশিষ্ট সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম আজ শনিবার বেলা ১টার দিকে রাজধানীর মাদারটেকের বাসায় মৃত্যুবরণ করেছেন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। পারিবারিক সূত্রে এ খবর জানা গেছে।
মাসুদ রানার জনক কাজী আনোয়ার হোসেন হলেও, এর ২৬০টি বই লিখেছেন শেখ আবদুল হাকিম ; যেখানে তার নাম বা কপিরাইট স্বত্ব কোনোটিই দেননি কাজী আনোয়ার হোসেন ও সেবা প্রকাশনী ৷
২০২০ সালের জুন মাসে কপিরাইট অফিসে মামলা দায়ের করে জয়লাভ করেন শেখ আবদুল হাকিম।