অধ্যাপক এবনে গোলাম সামাদ আর নেই

১৫ আগস্ট ২০২১, ১২:৫৭ PM
অধ্যাপক ড. এবনে গোলাম সামাদ

অধ্যাপক ড. এবনে গোলাম সামাদ © ফাইল ছবি

দেশের প্রবীণ বুদ্ধিজীবী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ, কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এবনে গোলাম সামাদ মৃত্যুবরণ করেছেন। রোববার (১৫ আগস্ট) সকাল ১০টা ৪০ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।

অধ্যাপক এবনে গোলাম সামাদ রাজশাহীতে ১৯২৯ সালে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক ছিলেন। উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক হলেও বিভিন্ন বিষয়ে বহুমাত্রিক লেখার জন্য তিনি পরিচিত। পরিবারের সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকেই তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

এক মাস আগে শারীরিক অসুস্থতায় তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। এর আগে তিনি করোনা আক্রান্ত হয়েছিলেন। 

পরিবারের সূত্রে জানানো হয়, রোববার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল ১০টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

প্রফেসর এবনে গোলাম সামাদের উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকদিন থেকেই বিভিন্ন মহল থেকে সরকারের কাছে দাবি করা হলেও তার কোনো প্রকার উদ্যোগ নেয়া হয়নি।

 

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬