বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ মিয়া (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সোহাগ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। বুধবার (১১ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগ মিয়া তার পাশের এক বাড়িতে বৈদ্যুতিক কাজ কাজ করছিলো। হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন সোহাগের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।