পুকুরে ডুবে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

০২ আগস্ট ২০২১, ১২:৫৫ PM

© প্রতীকি ছবি

চান্দগাঁও থানাধীন রকি কলোনি এলাকায় পুকুরের পানিতে ডুবে বিজয় চন্দ্র রায় (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (২ আগস্ট) সকাল ১১টার দিকে স্থানীয়  গোপালের দোকানের পাশে পুকুরে স্নান করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

বিজয় চন্দ্র রায় রংপুর জেলার রাজারহাট থানার শিংগার এলাকার সুভাষ চন্দ্র রায়ের ছেলে। সে বর্ণমালা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) নূরুল আলম আশেক বাংলানিউজকে বলেন, পুকুরে স্নান করতে নেমে পানিতে হঠাৎ ডুবে যায় বিজয়। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরে তল্লাশি করে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। সকাল পৌনে ১২টার দিকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

ট্যাগ: মৃত্যু
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬