করোনার নমুনা পরীক্ষার লাইনে দাঁড়িয়েই মৃত্যু

২৮ জুলাই ২০২১, ০৩:২৪ PM
 করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়েই মৃত্যু

করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়েই মৃত্যু © ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে লাইনে দাঁড়িয়েই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মো. ইকবালের বাড়ি সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামে।

ঘটনার সময় ইকবালের সঙ্গে ছিলেন তার চাচাতো ভাই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানান, গত এক সপ্তাহ ধরে করোনার উপসর্গে ভুগছিলেন ইকবাল। তার মূলত জ্বর-সর্দি ছিল। তবে তেমন কোনো অসুস্থতা দেখা যায়নি।

বুধবার নমুনা দিতে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় ছিলেন তিনি। সকাল ৯টার দিকে হঠাৎ অচেতন হয়ে পড়ে গেলে জরুরি বিভাগে তাকে নেয়া হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, ‘মৃত্যুর পর তার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬