বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্কুলছাত্রের

২০ জুলাই ২০২১, ০৫:৫০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

চূয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সিয়াম হোসেন (১০)।মঙ্গলবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম কর্পাসডাঙ্গা গ্রামের শুকুর আলীর ছেলে। সে কর্পাসডাঙ্গা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার নিজের ঘরে ডিশ লাইনের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সিয়াম। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, অসাবধানতাবসত সিয়াম টিভির ডিশের লাইনে হাত দিলে এই ঘটনা ঘটে। ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

ট্যাগ: মৃত্যু
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬