শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে কিনা, জানা যাবে বুধবার

২৪ মে ২০২১, ১০:০৫ PM
শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি নিয়ে শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন © প্রতীকী ছবি

মহামারি করোনাভাইরাসের চলমান লকডাউনের মধ্যে আগামী ২৯ মে পর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি আরও বাড়বে কিনা সে বিষয়ে বুধবার (২৬ মে) জানা যাবে।

এদিন বেলা ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে আসছেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের।

আজ সোমবার (২৪ মে) তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষামন্ত্রী ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।

বিমানবন্দরটি নামে আন্তর্জাতিক, ওইখানে গেলে মনে হবে মাছের বা…
  • ০২ অক্টোবর ২০২৬
‘ও ভাই আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যান, স্বরাষ্ট্রমন্ত্রীর …
  • ০২ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানের মুক্তি চায় জামায়াত, বিমানবন্দরে হয়রানি…
  • ০২ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
  • ০২ অক্টোবর ২০২৬
বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
  • ০২ অক্টোবর ২০২৬
রাশেদ খাঁনের হস্তক্ষেপে নিয়োগপত্র পাচ্ছেন ঝিনাইদহের মিশন আচ…
  • ০২ অক্টোবর ২০২৬