জানালেন মির্জা ফখরুল

করোনা পরবর্তী জটিলতায় আক্রান্ত খালেদা জিয়ার হার্ট ও কিডনি

২১ মে ২০২১, ০৫:৩৬ PM
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া © ফাইল ফটো

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা তুলে ধরতে গিয়ে আজ শুক্রবার প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দলের এক আলোচনা সভায় বিএনপির মহাসচিব এ কথা জানান।

খালেদা জিয়ার অবস্থা কিছুটা ভাল, তবে কোভিড পরবর্তী জটিলতায় খালেদা জিয়ার হৃদযন্ত্র (হার্ট) ও যকৃত (কিডনি) আক্রান্ত হয়েছে বিধায় চিকিৎসকেরা উদ্বিগ্ন বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “চিকিৎসকেরা চেষ্টা করছেন যে, এটাকে কি করে তারা নিরাময় করবেন। তারা আমাদেরকে যেটা বলেছেন, খালেদা জিয়ার উন্নত চিকিৎসা উন্নত সেন্টারে যেখানে সমস্ত ইকুপমেন্টগুলো আছে যেগুলো দিয়ে এই ধরনের চিকিৎসাগুলো করা সম্ভব, যেটা এখানে নেই।”

আরও পড়ুন: ঢাবি, বুয়েট, রাবির ভর্তি পরীক্ষা পেছাল, বাকিদের সিদ্ধান্ত আসছে

মির্জা ফখরুল বলেন, “আমি গতকাল রাতে ম্যাডামকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। গতকাল আমার দেখে একটু ভালো লেগেছে, ভালো লেগেছে যে, আমি তার মুখে একটু হাসি দেখেছি। যেটা এই কদিন ছিল না, একেবারেই ছিল না। তাঁর
অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো, তাঁর টেম্পারেচারটা এখন নেই এবং তাঁর শ্বাসকষ্টও হচ্ছে না।”

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬