‘রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে’

১৮ মে ২০২১, ০১:৫১ PM
রোজিনা ইসলাম

রোজিনা ইসলাম © টিডিসি ফটো

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় তার সঙ্গে অন্যায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন চুরি ও অফিসিয়াল সিক্রেটস আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।

মঙ্গলবার (১৮ মে) রিমান্ড শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় এভাবেই সাংবাদিকদের কাছে নিজের অভিমত ব্যক্ত করেছেন রোজিনা ইসলাম।

আরো পড়ুন সাংবাদিক রোজিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা রোজিনাকে জিজ্ঞেস করেন, ‘আপনার কিছু বলার আছে কি না?’

উত্তরে রোজিনা বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার সঙ্গে অন্যায় হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে।’

এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাকে কথা বলতে বাধা দেন। তারা বলেন, ‘কোনো কথা বলা যাবে না’। কেন কথা বলা যাবে না জানতে চাইলে পুলিশ সদস্যরা বলেন, ‘নিষেধ আছে’। এ সময় সাংবাদিকদের ধমকও দেন তারা।

এর আগে সকাল আটটার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয়।

আরো পড়ুন রোজিনার গলা চেপে ধরা কর্মকর্তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি

পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার। অপর দিকে তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

আরো পড়ুন

ব্রিফিং বয়কট করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেরিয়ে গেলেন সাংবাদিকরা (ভিডিও)

সাংবাদিক রোজিনার রিমান্ড আবেদন নামঞ্জুর

৮ মাসের শিশুকে ৩০ হাজারে বিক্রি করে চুরির নাটক সাজান মা
  • ০২ আগস্ট ২০২৬
জিনের নির্দেশে কবর থেকে ১২ ঘণ্টা পর লাশ উত্তোলন
  • ০২ আগস্ট ২০২৬
১৬ হাজার পিস ইয়াবাসহ ৪ যুবক-যুবতী গ্রেপ্তার
  • ০২ আগস্ট ২০২৬
ভাড়া বাসায় পর্নোগ্রাফি তৈরির অভিযোগ; দুই নারীসহ আটক ৪
  • ০২ আগস্ট ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
  • ০২ আগস্ট ২০২৬
২০ বছর ধরে মৃত ব্যক্তির বেতন তুলে নেওয়ার অভিযোগ জামায়াত নেত…
  • ০২ আগস্ট ২০২৬