আজ পবিত্র জুমআতুল বিদা

০৭ মে ২০২১, ০৮:৪৯ AM
বায়তুল মোকাররমে নামাজ আদায়রত মুসল্লি

বায়তুল মোকাররমে নামাজ আদায়রত মুসল্লি © ফাইল ফটো

রমজানের শেষ জুমআর নামাজ আজ। এই জুমআকে জুমআতুল বিদা বলা হয়। মুসলিম বিশ্বে এই জুমতার গুরুত্ব অনেক। এ বিশেষ দিনটিতে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে মসজিদে মসজিদে দোয়া করার আহ্বান জানিয়েছে ধর্মমন্ত্রণালয়।

জুমআতুল বিদায় মসজিদে মসজিদে বিশেষ প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে বিশেষ খুতবা কিংবা খুতবার আগে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন খতিবরা।

ইসলামি শরিয়তে জুমআতুল বিদা বলে আলাদা কোনো ফজিলতপূর্ণ দিন নেই। তবে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমআর দিনের গুরুত্ব, ফজিলত ও মর্যাদা অনেক বেশি। আর রমজানের কারণে জুমআর দিনের মর্যাদা আরও বেড়ে যায়।

রমজানে ইতিমধ্যে মুমিনরা তিনটি জুমআ অতিবাহিত করেছেন। আজ রমজানের বিদায়ী জুমআর দ্বার প্রান্তে। তাই কুরআন নাজিলের মাসের মর্যাদা ও বরকতের সঙ্গে জুমআর মর্যাদা ও ফজিলতে মুমিন রোজাদারের আমল ও হৃদয় হোক আলোকিত। সেই সাথে মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি পেতে মুসলিম উম্মাহ আজ জুমআর নামাজ শেষে মহান আল্লাহ’র কাছে বিশেষ দোয়া করবেন।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬