ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভাই

১৯ এপ্রিল ২০২১, ১১:৫৬ AM
পানির ট্যাংক

পানির ট্যাংক © ফাইল ফটো

হাবিবুর (২৫) তার স্ত্রীকে নিয়ে বাথরুমে যায়। ফেরার সময় হঠাৎ বাড়ির উঠানে থাকা পানির রিজার্ভ ট্যাংকে পড়ে যায় হাবিবুর। এ সময় তাকে উদ্ধার করতে ট্যাংকে নামেন কার ভাই হাসান (৩০) ও প্রতিবেশী মিন্টু। পরে ট্যাংকের মধ্যে মৃত্যু হয় হাসান ও হাবিবুরের। আহত অবস্থায় উদ্ধার করা হয় মিন্টুকে।

সোমবার (১৯ এপ্রিল) ভোর ৪টার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান ও হাবিবুর ওই গ্রামের মো. আফতাব রহমানের ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান।

ওসি একেএম মেহেদী হাসান জানান, পানির ট্যাংকে পড়ে যাওয়া হাবিবুরকে উদ্ধার করতে নেমে হাসানেরও মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে হাসান ও হাবিবুরের মরদেহ উদ্ধার করে। এ ছাড়া আহত অবস্থায় মিন্টুকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে বলেও জানান ওসি।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬