বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল

১৪ এপ্রিল ২০২১, ১০:৪১ AM
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে

কঠোর লকডাউনের অংশ হিসেবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রথম ধাপের লকডাউনের সময় থেকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও আজ (বুধবার) ভোর থেকে ফেরি চলাচলও বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম। তিনি গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের কারণে যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ রাখার জন্য ফেরি চলাচল করছে না।

ফেরিঘাট এলাকায় দেখা যায়, কয়েকদিনের যানবাহনের চাপের কারণে শতাধিক পণ্যবাহি ট্রাক আটকে রয়েছে পারাপারের অপেক্ষায়। রাজবাড়ী ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. মাসুদুর রহমান বলেন, ‘কিছু যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। ফেরি চলাচল বন্ধ রয়েছে। পণ্যবাহী পরিবহন কীভাবে নদী পার হবে সে ব্যাপারে আমাদের কাছে কোন নির্দেশনা নেই।’

রোগীবাহী অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ী পারাপারের ব্যাপারে বিআইউব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. জিল্লুল রহমান তিনি বলেন, ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ী পারাপারের জন্য দুটি ফেরি প্রস্তুত রাখা হয়েছে। যাচাই-বাছাই করে তাদেরকে নৌরুট পারের ব্যবস্থা করা হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম বলেন, লকডাউন পালনের জন্য সরকারের নির্দেশনা বাস্তাবায়নে জন্য দৌলতদিয়া নদী বন্দর এলাকায় কাজ করছে প্রশাসন। বিনা প্রয়োজনে বাইরে গেলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬