ভারতের ৫০ শতাংশ মানুষের ভালো বাথরুম নেই : পররাষ্ট্রমন্ত্রী

১৪ এপ্রিল ২০২১, ০৮:৩৬ AM
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ © ফাইল ফটো

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহের বাংলাদেশ নিয়ে বিতির্কিত মন্তব্যের জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। দেশে এখন কেউ না খেয়ে মরে না। এখানে কোনো মঙ্গা নেই বলেও উল্লেখ করেন তিনি। মঙ্গলবার (১৩ এপ্রিল) তিনি এসব কথা বলেন।

ভারতীয় বাংলা সংবাদমাধ্যম আন্দবাজারকে এক সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী গরিব লোকেরা ঠিকমতো খেতে পাচ্ছে না। এজন্য তারা ভারতে অনুপ্রবেশ করছে। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় অনুপ্রবেশ বন্ধ করা হবে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ড. আব্দুল মোমেন বলেন, অনেক জ্ঞানী লোক আছেন, যারা দেখেও দেখেন না, জেনেও জানেন না। তবে তিনি যদি সেটা বলে থাকেন, আমি বলবো, বাংলাদেশ নিয়ে তার জ্ঞান সীমিত। ক্ষেত্র বিশেষে বাংলাদেশ তাদের চেয়ে অনেক এগিয়ে বলেও উল্লেখ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের ৫০ শতাংশ মানুষের কোনো ভালো বাথরুম নেই। আমাদের ৯০ শতাংশ মানুষ ভালো বাথরুম ব্যবহার করেন। আমাদের শিক্ষিত লোকের চাকরির অভাব আছে, তবে অশিক্ষিত লোকের চাকরির অভাব নেই। ভারতের লক্ষাধিক মানুষ এদেশে চাকরি করে। তাই ভারতে যাওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই।

তিনি বলেন, তারা এ ধরনের চিন্তা করলে তাদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। তাদের মনে হয় সঠিক তথ্য জানাতে পারিনি আমরা। এটা আমাদের দীনতা। তাদের সঠিক তথ্য জানাতে সচেষ্ট থাকবেন বলেও জানান তিনি।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬