রোজা কবে, জানা যাবে মঙ্গলবার

১২ এপ্রিল ২০২১, ১১:৪৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

রোজা কবে থেকে শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার (১৩ এপ্রিল) বৈঠকে বসছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা। ওইদিন সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ এপ্রিল) সকালে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকের সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এছাড়াও ধর্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবসহ কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মঙ্গলবার চাঁদ দেখার ওপর নির্ভর করবে কবে থেকে রোজা শুরু ‍হবে। এদিন দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে বুধবার থেকে রোজা শুরু হবে। আর যদি মঙ্গলবার দেশের কোথাও চাঁদ না দেখা যায়, তবে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে বৃহস্পতিবার শুরু হবে পবিত্র রমজান।

চাঁদ দেখা কমিটি দেশের কোথাও চাঁদ দেখা গেলে বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশের আকাশে রোববার (১১ এপ্রিল) মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। তাই ১২ এপ্রিল (সোমবার) ৩০ দিন পূর্ণ হবে শাবান মাস। অর্থাৎ মঙ্গলবার থেকে সৌদি আরবে রোজা শুরু হবে।

৫টার মধ্যে বজ্রসহ ঝড়-বৃষ্টি হতে পারে পাঁচ জেলায় 
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রথমবারের মতো ইউরোপের মাটিতে খেলবে হামজারা, প্রতিপক্ষ চূড়া…
  • ০৭ এপ্রিল ২০২৬
এনসিপিকে একটি সংরক্ষিত নারী আসন বেশি দেওয়ার চিন্তা, আলোচনায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোরে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন শেষ ১২ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
  • ০৭ এপ্রিল ২০২৬
close