করোনা আক্রান্ত হলেও সুস্থ আছেন বেগম জিয়া

১১ এপ্রিল ২০২১, ০৫:২৮ PM

© ফাইল ছবি

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হলেও তেমন কোন জটিল উপগর্গ না থাকায় তিনি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও ভাগনে ডা. মামুন।

বেগম জিয়ার করোনাভাইরাস শনাক্তের খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আজ রবিবার বিকেলে তিনি এ কথা জানান।

ডা. মামুন বলেন, শুধু তিনি নন, রাজধানী গুলশানের ‘ফিরোজা’ বাসভবনের যত বাসিন্দা আছেন, তারা সবাই করোনায় আক্রান্ত হয়েছেন। ওই বাসভবনে থেকে সবাই চিকিৎসা নিচ্ছেন।

তিনি বলেন, আমরা খুবই সতর্কতার সহিত দেখভাল করছি সবাইকে। পুরো বাসভবনকে হাসপাতালের মতো করে রাখা হয়েছে। দুই-একজনের করোনার উপসর্গ থাকলেও ম্যাডামের কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন, ভালো আছেন। এখন পর্যন্ত তাঁর শারীরিক কোনো জটিলতা দেখা যায়নি।

এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়া শারীরিকভাবে ভালো আছেন। শনিবার আইসিডিডিআরবিতে পরীক্ষায় দেশনেত্রীর করোনা পজিটিভ আসে।

তিনি বলেন, আমরা তার সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের দোয়া করার আহ্বান জানাচ্ছি। খালেদা জিয়া বর্তমানে তার চিকিৎসক এফএম সিদ্দিকীর অধীনে বাসায় আইসোলেশনে আছেন।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬