শিক্ষাব্যবস্থা এখনও পরীক্ষানির্ভর, সনদসর্বস্ব: রাশেদা কে চৌধুরী

২৯ মার্চ ২০২১, ০৮:৩৭ AM
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী

গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী © সংগৃহীত

শিক্ষাব্যবস্থা এখনও পরীক্ষানির্ভর, সনদসর্বস্ব বলে মনে করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেছেন, ‘শিক্ষা খাতে বৈষম্যের লাগাম আজও টানতে পারিনি আমরা। এখন  এগুলোই শিক্ষা খাতের বড় চ্যালেঞ্জ।’

একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে  তিনি এসব কথা বলেছেন। রাশেদা কে চৌধুরী বলেন, ‘প্রত্যাশা থাকবে- আগামী দিনগুলোতে শিক্ষার মান বাড়বে। বৈষম্যহীন সোনার বাংলা গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নের সফল বাস্তবায়ন ঘটবে।

তিনি বলেন, ‘৫০ বছরে দেশ হিসেবে আমাদের অনেক অর্জন রয়েছে। সামরিক সরকারের আমলে কিছুটা হোঁচট খেয়েছি আমরা। গণতান্ত্রিক আমলে অর্থনীতি, দারিদ্র্য বিমোচন ও নারীর অংশগ্রহণে আমরা বড় ধরনের সাফল্য পেয়েছি। শিক্ষা খাত নিয়ে আমি বলব, আজও আমরা প্রত্যাশিত মান অর্জন করতে পারিনি।’

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence