রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭

২৬ মার্চ ২০২১, ০৪:০৩ PM
আগুনে পোড়া মাইক্রোবাম ও অটোরিকশা

আগুনে পোড়া মাইক্রোবাম ও অটোরিকশা © সংগৃহীত

রাজশাহীতে বাস, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে রাজশাহীর কাটখালী এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। অন্য একটি যাত্রীবাহী সিএনজি রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস এবং মাইক্রোবাস ও সিএনজিটি রাজশাহীর কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানো মাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভিতরেই আগুনে পুড়ে ১১ জন নিহত হন। এ ছাড়া আরো কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো ৬ জন মারা যান। সবমিলিয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন ।

নিহতদের মধ্যে ৫ জন পুরুষ চারজন নারী এবং দুইজন শিশুর লাশ চিহ্নিত করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। তবে ঠিক কতজন নিহত হয়েছেন সেটি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না।

হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় ভিকারুননিসার পিকনিকের বাস
  • ০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতা…
  • ০১ এপ্রিল ২০২৬
পটুয়াখালীতে তরমুজের জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নিহত ১
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence