সেলফি তুলতে আসা তরুণদের লাঠি হাতে তাড়িয়ে দিলেন মামুনুল হক

১৫ মার্চ ২০২১, ০৪:১১ PM
লাঠি হাতে তেড়ে আসছেন মামুনুল হক

লাঠি হাতে তেড়ে আসছেন মামুনুল হক © সংগৃহীত

হেলিকপ্টার থেকে নেমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে সেলফি তুলতে আসা তরুণদের লাঠি দিয়ে তাড়া করতে দেখা গেছে।

সুনামগঞ্জের দিরাই উপজেলায় শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টার চড়ে আসেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। এ সময় হেলিকপ্টারটি দিরাই মজলিসপুর গ্রামে এসে নামলে একদল তরুণ সেলফি তোলার জন্য হেলিকপ্টারের সামনে দৌঁড়ে যান।

সেসময় হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নিচে নামেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক। তরুণরা তার সঙ্গে সেলফি তুলতে এগিয়ে গেলে তিনি স্বেচ্ছাসেবকের হাত থেকে লাঠি নিয়ে সেলফি তুলতে আসা তরুণদের তাড়িয়ে দেন।

পরে ক্ষুব্ধ হয়ে তিনি বলেন, ইসলামের কথা বলার জন্য আজ দিরাই এসেছি। সেলফি ওঠাতে আসিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশে টিকটক, সেলফি আর ফেসবুক লাইভ নিয়ে সবাই ব্যস্ত। কেন ভাই? ওইসব ছাড়া কি আপনাদের কোনো কাজ নাই? আপনাদের মাথায় কি সমস্যা আছে যে লাইক পাওয়ার জন্য সব জায়গায় সেলফি তুলতে হবে?

উল্লেখ্য, শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে হেলিকপ্টারে চড়ে সুনামগঞ্জের দিরাই উপজেলায় যান হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী। এ সময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন।

ট্যাগ: তরুণ
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে 'লক্ষ্য পূরণের প্রায় কাছাকাছি' পৌঁছে যাওয়ার দাব…
  • ০২ এপ্রিল ২০২৬
ছুটি ও হোম অফিস নিয়ে ছড়ানো পত্রটি ভুয়া, বিজ্ঞপ্তি দিয়ে জানা…
  • ০২ এপ্রিল ২০২৬
অর্ধযুগের স্থবিরতা কাটিয়ে রাবিতে ১৫৪ শিক্ষক নিয়োগ, স্বচ্ছতা…
  • ০২ এপ্রিল ২০২৬
নিজ শিশুপুত্রকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
  • ০২ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদন শেষ ৭ এ…
  • ০২ এপ্রিল ২০২৬