প্রথম মাতৃভাষা পদক পাচ্ছেন অধ্যাপক রফিকুল ইসলাম

১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৯ AM
জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম

জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম © ফাইল ফটো

প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক’ পাচ্ছেন জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন, বিকাশ, চর্চা, প্রচার-প্রসারে অবদানে স্বীকৃতির জন্য প্রথমবারের মতো এই পদক দেয়ার ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের পরিচালক মো. শাফীউল মুজ নবীন বলেন, জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সংরক্ষণে অবদানের জন্য খাগড়াছড়ির জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা ও উজবেকিস্তানের গবেষক ইসমাইলভ গুলম মিরজায়েভিচ এবছর প্রথমবারের মতো পুরস্কার পাচ্ছেন।

তিনি আরও বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি বিকালে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেবেন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬