বিএনপি টিকা নিলে আমরা শক্তিশালী বিরোধীদল পাব: তথ্যমন্ত্রী

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২১ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

বিএনপি করোনা ভাইরাসের টিকা নিলে আমরা শক্তিশালী বিরোধী দল পাব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ‘বিএনপির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের’ নিন্দা ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাসের টিকা নিয়ে বিএনপি একেক সময় একেক কথা বলেছে। এখন তারা নিজেরাই টিকা নিচ্ছে। তাদের এমন সিদ্ধান্তে আমরা সাধুবাদ জানাই। বিরোধী দল সুস্থ সবল থাকুক চাই। আমাদের বিরোধিতা করুক, আমরা সুন্দরভাবে সরকার পরিচালনা করি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন রুহুল এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মহিউদ্দিন আহমেদ মহি, দপ্তর সম্পাদক রিয়াজুদ্দিন রিয়াজ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, উপ-দপ্তর সম্পাদক আরিফুর রহমান রাসেল, কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান সোহেল।

শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, যা বলছে ম…
  • ২২ এপ্রিল ২০২৬
পদ্মায় নৌ পুলিশের ওপর দুর্বৃত্তদের হামলা, আহত ৬
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে ইরানের হামলা
  • ২২ এপ্রিল ২০২৬
মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ১৫ বসতঘর পুড়ে ছাই
  • ২২ এপ্রিল ২০২৬
পানিশূন্যতা কী? শরীরে এর লক্ষণগুলো কীভাবে বুঝবেন
  • ২২ এপ্রিল ২০২৬