নদীতে গোসল করতে গিয়ে লাশ হলেন নটরডেম ছাত্র

১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৭ AM
নদী থেকে নটরডেম ছাত্রের মরদেহ তুলছে ফায়ার সার্ভিস

নদী থেকে নটরডেম ছাত্রের মরদেহ তুলছে ফায়ার সার্ভিস © সংগৃহীত

নবাবগঞ্জ উপজেলায় বেড়াতে এসে ইছামতি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নটরডেম কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার বকস্নগর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের নওমোজাহিদ ক্লাবের বিপরীত পাশের ইছামতি নদী থেকে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ফাহিম ঢাকার রায়েরবাগ মোজাহিদ নগর এলাকার মাসুদুর রহমানের ছেলে।

মৃত ফাহিম ঢাকার নটরডেম কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র। ফাহিম দিঘীরপাড় তার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসছিলেন। নবাবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে দিঘীরপাড় এলাকায় ৮-৯ জন সহপাটি নিয়ে ইছামতি নদীতে গোসল করতে নামেন ফাহিম। গোসলের একপর্যায় ফাহিম পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ ডুবুরিদের খবর দেয়। নিখোঁজের প্রায় ৩ ঘণ্টা পর বিকেল সোয়া ৫টার দিকে নদী থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে ঢাকা হেড কোয়াটার ফুলবাড়িয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence