কলাবাগানে ছাত্রী ধর্ষণ-হত্যার বিচার দাবিতে মোমবাতি প্রজ্বলন

১৫ জানুয়ারি ২০২১, ১২:১৮ AM
মোমবাতি প্রজ্বলন কর্মসূচি

মোমবাতি প্রজ্বলন কর্মসূচি © ফাইল ফটো

রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও লেভেলে’র ছাত্রী ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিযুক্তদের বিচার দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ‘নারী ও শিশু অধিকার ফোরাম’।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।

এসময় সংগঠনটির নেতাকর্মীদের হাতে ‘স্টপ চিলড্রেন হ্যারাজমেন্ট’, ‘বিকৃত যৌনাচার বন্ধ কর’, ‘মাস্টারমাইন্ডের ছাত্রী হত্যাকারীর বিচার চাই’ ‘জেগে ওঠো, শিশুদের রক্ষা করো’ ইত্যাদি নানা ধরনের বক্তব্য লেখা প্ল্যাকার্ড দেখা গেছে।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানের ‘পান্থনিবাসে’ বন্ধু তানভীর ইফতেখার দিহানের বাসায় গিয়ে ধর্ষণের শিকার হন ওই ছাত্রী। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence