ঘটনার আগে ফোন করেছিল মেয়ে, মিটিংয়ে থাকায় রিসিভ করেননি বাবা

১১ জানুয়ারি ২০২১, ১২:১৩ AM
অভিযুক্ত ফারদিন

অভিযুক্ত ফারদিন © সংগৃহীত

ইফতেখার ফারদিন দিহান এবং তার বন্ধুরা যখন আমার মেয়েকে নির্যাতন করছিল, তখন মেয়েটা বাঁচার জন্য আমাকে ফোন করে। কিন্তু মিটিং থাকায় আমি কল রিসিভ করতে পারি নাই। এটাই ছিল ভুল। কল রিসিভ করতে পারলে পরিস্থিতি আজ ভিন্ন হতো।

রাজধানীর ধানমন্ডি এলাকার স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় এভাবেই রোববার আকুতি করছিলেন তার বাবা। 

তার ভাষ্য, ঘটনার দিন দুপুর ১২ টা ১৯ মিনিটে তার কাছে ফোন করা হয়েছিল। কিন্তু রিসিভ করতে পারেননি। পুলিশ জানায়, সব তথ্য বিবেচনা করেই তদন্ত করা হচ্ছে।

মামলার এজাহারে উল্লেখ করা আছে, দিহান গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে ওই স্কুলছাত্রীকে প্রেমে প্রলুব্ধ করে মোবাইল ফোনে ডেকে বাসায় নিয়ে যায়। এরপর ফাঁকা বাসায় মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করে। ধর্ষণের সময় শরীর থেকে প্রচুর পরিমাণ রক্তক্ষরণের কারণে মেয়েটি অচেতন পড়ে।

তখন বিবাদী ধর্ষণের বিষয়টি ভিন্নখাতে প্রভাবিত করার জন্য মেয়েটিকে নিয়ে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যায়। সেখানে ভিকটিমের মৃত্যু হয়। সংবাদ পেয়ে কলাবাগান থানা পুলিশের একটি দল দ্রুত হাসপাতালে যায়।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence