স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে: শিক্ষামন্ত্রী

৩১ ডিসেম্বর ২০২০, ১০:৪৫ AM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ছবি

চলমান পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১২ দিনের মধ্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বৃহস্পতিবার(৩১ ডিসেম্বর) সকালে ২০২১ সালের নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রতিবছর শিক্ষার্থীদের হাতে গণভবনে নতুন বই তুলে দিয়ে বই উৎসব উদ্বোধন করলেও এবার করোনা পরিস্থিতির কারণে ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জানি, এতে আমাদের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।

তিনি আরও বলেন, এখন ঘরে বসেই শিক্ষা কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যখনই সিদ্ধান্ত নিলাম স্কুল খুলে দেব, তখনই দ্বিতীয় ধাক্কা চলে আসলো। ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। এরমধ্যে আমরা যদি নিরাপদ মনে করি স্কুল খুলে দেবো, না হলে বন্ধ থাকবে। 

প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তাকেন্দ্র স্থাপনে ডিপিডিটি–ড্যাফোডি…
  • ০৮ এপ্রিল ২০২৬
চিকিৎসক-শিক্ষার্থী দ্বন্দ্বে ঢামেক হাসপাতালে জরুরি বৈঠক শুরু
  • ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময় পরিবর্তন
  • ০৮ এপ্রিল ২০২৬
লেবাননে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইর…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন বিজ্ঞানভিত্…
  • ০৮ এপ্রিল ২০২৬
রুয়েটে তৃতীয় পর্যায়ের ভর্তি শেষেও ফাঁকা ১১৪ আসন
  • ০৮ এপ্রিল ২০২৬
close