প্রধানমন্ত্রী সমালোচনাকে ইতিবাচকভাবে দেখেন: তথ্যমন্ত্রী

২৬ নভেম্বর ২০২০, ০৬:১৩ PM
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী সব সময় সমালোচনাকে ইতিবাচক দৃষ্টিতে দেখেন। আমি এর সঙ্গে যুক্ত করতে চাই সমালোচনা করবেন, কিন্তু ভালো কাজের প্রশংসাও করতে হবে।

আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য লেখক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিক নামধারীদের চিহ্নিত করার দায়িত্ব সাংবাদিক সংগঠনগুলোকে নিতে হবে। এদের জন্য সাংবাদিক সমাজের বদনাম হচ্ছে। আইনজীবীরা যেমন ভুয়া আইনজীবী খুঁজে বের করেন, সাংবাদিক সংগঠনগুলোকেও ভুয়া সাংবাদিক খুঁজে বের করতে হবে। এর জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

তিনি বলেন, বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ডিজিটাল বাংলাদেশের যখন ঘোষণা দেয়, তখন অনেকেই সেটি নিয়ে হাসাহাসি করেছিলেন। আজকে সাড়ে ১১ বছর পর ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচুর মানুষ বৈদেশিক মুদ্রা আয় করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল-আরাফা ইসলামী ব্যাংকের ডিজিএম শফিকুর রহমান। ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

শিক্ষকদের বদলি নিয়ে সভা ডাকল মাউশি
  • ২১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতের আশ্বা…
  • ২১ এপ্রিল ২০২৬
শিবিরের হামলার প্রতিবাদ জানিয়ে বিজ্ঞপ্তি, ঢাবিতে বিক্ষোভ ছা…
  • ২১ এপ্রিল ২০২৬
৩৮তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে …
  • ২১ এপ্রিল ২০২৬
এবারই ২৪ বছরের খরা কাটাবে ব্রাজিল, বিশ্বাস কাফুর
  • ২১ এপ্রিল ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন
  • ২১ এপ্রিল ২০২৬