সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান: প্রধানমন্ত্রী

১২ নভেম্বর ২০২০, ১০:১০ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

সমাজের বিত্তশালী শ্রেণিকে অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার খ্রিস্টান সম্প্রদায়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা বলেন, সমাজে অবহেলিত বেদে এবং হিজড়া সম্প্রদায়ের লোকজনকে তিনি পুনর্বাসিত করছেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর তিনি কুষ্ঠ রোগীদের আবাসনের ব্যবস্থা করে দিয়ে তাদের পুনর্বাসিত করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব কিছুর আগে মানবতাকে অগ্রাধিকার দিতেন এবং জনগণের প্রতি তাঁর ভালোবাসা ছিল সীমাহীন। ‘আমি এখন যা করছি, তা জাতির পিতার আদর্শের প্রতিচ্ছবি।’

প্রতিনিধিদলের সদস্যরা করোনাভাইরাস মোকাবিলা এবং এ পরিস্থিতিতে অসহায় ব্যক্তিদের বাঁচাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং যেকোনো পরিস্থিতিতে তারা (খ্রিস্টান সম্প্রদায়) সর্বদা তাঁর পাশে থাকবে বলে জানান।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ায় পোপ ফ্রান্সিস প্রধানমন্ত্রীর উদারতার প্রশংসা ও মূল্যায়ন করেছেন।

রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া এবং তাদের জীবন বাঁচানো প্রধানমন্ত্রীর এক বিশাল মানবিক কাজ বলে উল্লেখ করেন তাঁরা।

প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীকে জানান, মুজিববর্ষ উপলক্ষে তাঁরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে ইতোমধ্যে তাঁরা সাড়ে তিন লাখ গাছ লাগিয়েছেন এবং টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬