ব্যারিস্টার রফিক-উল হক নানা বিষয়ে পরামর্শ দিতেন: প্রধানমন্ত্রী

২৪ অক্টোবর ২০২০, ১১:৩৩ AM
ব্যারিস্টার রফিক-উল হক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ব্যারিস্টার রফিক-উল হক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়ে নানা পরামর্শ দিতেন ব্যারিস্টার রফিক-উল হক।’

তিনি বলেন, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার তাকে মিথ্যা মামলায় বন্দি করেন। সেই দুঃসময়ে ব্যারিস্টার রফিকুল হক কারাগার থেকে মুক্ত করতে আইনি লড়াইয়ে এগিয়ে আসেন। এসময় গভীর কৃতজ্ঞতার সঙ্গে সে কথা স্মরণ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ শনিবার সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও জ্যেষ্ঠ এই আইনজীবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

জানা গেছে, হাসপাতাল সংলগ্ন মসজিদে তার জানাজার পর পল্টনের বাড়িতে নেওয়া হবে মরদেহ। সেখান থেকে নেওয়া হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। বাদ জোহর জানাজার পর মরদেহ নেওয়া হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে জানাজার পর বনানী কবরস্থানে দাফন করা হবে বিকালে ব্যারিস্টার রফিককে

আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২৫ …
  • ১৭ এপ্রিল ২০২৬
বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান
  • ১৭ এপ্রিল ২০২৬
রাশিয়ার তেল আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক…
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম
  • ১৭ এপ্রিল ২০২৬