এখন গ্রামে গেলে শহর মনে হয়: তোফায়েল

২৩ অক্টোবর ২০২০, ০৯:০০ PM
তোফায়েল আহমেদ

তোফায়েল আহমেদ © ফাইল ফটো

আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে সফল হয়েছেন। এখন গ্রামে গেলে শহর মনে হয়। এই উন্নয়নের ধারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে হবে।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ, পাকা রাস্তা, মানুষের মুখে হাসি, মানুষের আয় ক্ষমতা বেড়েছে। এই সব কিছুই বর্তমান সরকারের সফলতা। বাংলাদেশের অগ্রগতি অব্যাহত রয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হারুনুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশারফ হোসেন।

এ সময়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, সদর উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence