রাতে ভোটের সুযোগ নেই: সিইসি

২৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৫০ PM
সিইসি কেএম নুরুল হুদা

সিইসি কেএম নুরুল হুদা © ফাইল ফটো

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইন-শৃংখলার সভায় যোগ দেওয়ার আগে তিনি এসব কথা বলেন। সিইসি জানান, ‘ব্যালট পেপার সকালে যাবে। কাজেই রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই’।

সিইসি বলেন, শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এরপরও জীবন থেমে নেই। অনেক দেশ এর মধ্যেই নির্বাচন করছে, আবার অনেকেই করছে না। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে আমাদের কমিশন।

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনে এ উপনির্বাচন হতে যাচ্ছে। আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ গত ২ এপ্রিল মারা গেলে আসনটি শূন্য হয়ে পড়ে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence