বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করছে ভারত: জাফরুল্লাহ

১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৭ PM
ডা. জাফরুল্লাহ চৌধুরী

ডা. জাফরুল্লাহ চৌধুরী © ফাইল ফটো

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বৃহস্পতিবার বলেছেন, ভারতকে শক্তিশালী বার্তা দেয়া উচিত। কারণ তারা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মের আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

জাফরুল্লাহ বলেন, ভারত নজর দিয়েছে কীভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা যায়। যে কারণে তারা ষড়যন্ত্র করছে। আর ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারা আন্তর্জাতিক নিয়মাবলী না মেনে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতি ভারতের বর্তমান আচরণ মেনে নেয়া যায় না। ভারতেকে একটি ফাইনাল ওয়ার্নিং দেয়া প্রয়োজন। এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। চলুন সবাই ঐক্যবদ্ধভাবে ভারতের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করি।’

এসময় তিনি ‘ভারতকে আধিপত্যবাদী মনোভাবের জন্য শিক্ষা দিতে’ ট্রানজিট সুবিধা বন্ধ করে দিতে সরকারকে পরামর্শ দেন।

জাফরুল্লাহ অভিযোগ করেন, ভারত সুকৌশলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গুলশানে ‘বন্দি’ এবং শেখ হাসিনাকে আমলা ও ‘র’ এর অনুসারীদের দ্বারা ‘আবদ্ধ’ করে রেখেছে। এই অবস্থা চলতে পারে না। ভারতকে অবশ্যই আমাদের উপযুক্ত জবাব দিতে হবে।

মানববন্ধনে আড়াই মিনিট বক্তব্য দেয়ার পর অসুস্থ হয়ে পড়েন জাফরুল্লাহ। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি। সীমান্ত হত্যা, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং সরকারের জরাজীর্ণ পররাষ্ট্র নীতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযোদ্ধা প্রজন্ম এ কর্মসূচির আয়োজন করে।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence