পদ্মাসেতুর ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

২২ আগস্ট ২০২০, ০৯:২৭ PM
পদ্মাসেতুর নকশা

পদ্মাসেতুর নকশা

পদ্মাসেতুর ছবি, ভিডিও ও তথ্যাদি প্রকাশে প্রকৌশলীদের নিষেধাজ্ঞা দিয়েছেন প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। আজ শনিবার সকালে এ সংক্রান্ত একটি চিঠি সেতু প্রকল্পের প্রকৌশলীদের কাছে পাঠানো হয়েছে।

পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, প্রকল্পে ২৫০ জন প্রকৌশলী, কন্ট্রাকটারসহ প্রায় এক হাজার জন কাজ করেন। সবাই যার যা খুশি শেয়ার দেবে? যেকোন একজন কিংবা দুইজন দেবে। তবে এক হাজার প্রকৌশলী তাদের আইডি থেকে শেয়ার দেবে এটা তো গ্রহণযোগ্য নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রকৌশলী জানান, পদ্মাসেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙনের পর সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য ছড়িয়ে পড়ে।

তিনি জানান, এরপর থেকেই সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা মৌখিকভাবে নানা নির্দেশনা দিয়ে আসছিলেন। এখন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পদ্মাসেতু সংক্রান্ত বিষয়ে ছবি, তথ্য ও ভিডিও প্রকাশ করবে না সংশ্লিষ্টরা।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬