বিএসইসি নতুন চেয়ারম্যান ঢাবি অধ্যাপক শিবলী রুবাইয়াত

১৭ মে ২০২০, ০৪:৫২ PM

© ফাইল ফটো

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ে যোগদানপত্রে স্বাক্ষর করে বিএসইসির কর্মস্থলে যোগদান করেন। গত ১৪ মে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনের মেয়াদ শেষ হয়। আর তার স্থলাভিষিক্ত হলেন অধ্যাপক শিবলী রুবাইয়াত।

বিএসইসিতে যোগদানের বিষয়ে শিবলী রুবাইয়াত বলেন, কিছুক্ষণ আগে আমি বিএসইসিতে যোগদান করেছি। একটু পরে হয়তো এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হবে।

বিএসইসির চেয়ারম্যান হওয়ার আগে রুবাইয়াত সাধারণ বীমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার যোগদানের পর ২০১৬ সাল থেকে গত চার বছরে প্রায় এক হাজার ২৫০ কোটি টাকা লাভ করেছে সাধারণ বীমা কর্পোরেশন।

অধ্যাপক শিবলী রুবাইয়াত একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এবং কোষাধ্যক্ষ হয়েছেন। পাশাপাশি বাণিজ্য অনুষদের ডিন হিসেবে চার বার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, কমিউনিটি ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ১৯৬৮ সালে ঢাকার ধামরাইতে জন্মগ্রহণ করেন। তার পিতা রফিকুল ইসলাম খান অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মা দেশের প্রখ্যত সংগীতশিল্পী হাসিনা মমতাজ। তার স্ত্রী শেনিন রুবাইয়াত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এবং বিটিভির একজন সংবাদ পাঠিকা। দুই পুত্র সন্তানের বাবা শিবলী রুবাইয়াত এ পর্যন্ত বিশ্বের ৩৩টি দেশ ভ্রমণ করেছেন।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence