করোনা: রমজানে ঢাকা নিউমার্কেটও খুলছে না

০৮ মে ২০২০, ০৯:৪২ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে চলতি রমজানে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজধানী ঢাকার নিউমার্কেট দোকান মালিক সমিতি। ফলে ঈদের আগে রাজধানীর ব্যস্ততম এ মার্কেট বন্ধই থাকছে।

আজ শুক্রবার (৮ মে) রাতে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি’র সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সব বিবেচনা করে দেখেছি। করোনা দিন দিন বাড়ছে।

তিনি বলেন, দোকান খোলার বিষয়ে কিছু বিধি-নিষেধ দেয়া হয়েছে। সবমিলিয়ে এটা ব্যবসা পরিচালনার জন্য অনুকূল পরিবেশ নয়। তাই ঈদুল ফিতর পর্যন্ত মার্কেট বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন মার্কেট কর্তৃপক্ষের দোকান না খোলার এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সংগঠনের সভাপতি হেলাল উদ্দিন জানান, আমরা আবেদন করেছিলাম। তখন স্বাস্থ্য ঝুঁকি কম ছিলো, মৃত্যু হারও কম ছিলো।

তিনি বলেন, ‘দিন দিন করোনা পরিস্থিতি বাড়ছে। সেহেতু কর্মচারীদের স্বাস্থ্য বিবেচনা করে দোকান বন্ধ রাখাকে স্বাগত জানাচ্ছি।

শারীরিক দূরত্ব নিশ্চিত করতে না পারার আশঙ্কায় বসুন্ধরা শপিং মল, যমুনা ফিউচার পার্ক ও গাউসিয়া, গুলিস্তানের মার্কেটসহ অরো বেশ কিছু মার্কেট কর্তৃপক্ষ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।চট্টগ্রামের ১১টি মার্কেট এবং সিলেট নগরীর সব শপিং মলও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

গত সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ঈদ উপলক্ষে ১০ মে থেকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিপণিবিতান ও শপিংমল খোলা রাখা যাবে।

ন্যাটোকে ‘কাপুরুষের দল’ বললেন ট্রাম্প
  • ২১ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতরের নামাজের সঠিক নিয়ম, নিয়ত ও তাকবির
  • ২১ মার্চ ২০২৬
‘নতুন জামা কাউকে দেখালে ঈদ শেষ হয়ে যাবে’
  • ২১ মার্চ ২০২৬
সেমাইয়ের গন্ধ নেই, আছে স্মৃতির ভার—ঈদে প্রবাসীর নিঃশব্দ গল্প
  • ২১ মার্চ ২০২৬
আজ সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদ উদযাপনে যা করবেন আর যা এড়িয়ে চলবেন
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence