গুলিস্তান-ফুলবাড়িয়ার পাইকারি মার্কেটও রমজানে খুলছে না

০৮ মে ২০২০, ০৯:০৬ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের কারণে গুলিস্তান-ফুলবাড়িয়ার সব পাইকারি মার্কেটও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। আজ শুক্রবার (৮ মে) বঙ্গবাজারে এনেক্সকো টাওয়ারে জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বৈঠক শেষে এক ব্যবসায়ী নেতা জানান, করোনার কারণে গত ২৩ মার্চ গুলিস্তান-ফুলবাড়িয়ার মার্কেটগুলো বন্ধ ঘোষণা করে দেন ব্যাবসায়ীরা। সম্প্রতি ১০ মে থেকে দেশের সব মার্কেট খোলা রাখার বিষয়ে নির্দেশনা দেয় সরকার।

তিনি বলেন, রমজানের মাঝামাঝি সময়ে পাইকারি মার্কেটে বেচাকেনা কম হয়। উল্টো এখন করোনা আতঙ্ক রয়েছে। তাই মার্কেটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মার্কেট বন্ধ থাকবে বলেও জানান তিনি।

ওই এলাকার মার্কেটগুলোর মধ্যে রয়েছে, বঙ্গবাজার কমপ্লেক্স, এনেক্সকো টাওয়ার, ফুলবাড়িয়া সুপার মার্কেট, সুন্দরবন সুপার মার্কেট, মহানগর কমপ্লেক্স, ঢাকা ট্রেড সেন্টার, জাকির প্লাজা, নগর প্লাজা, সিটি প্লাজা, গুলিস্তান পুরান বাজার, বঙ্গ ইসলামী সুপার মার্কেট।

জানা গেছে, এসব মার্কেটে জুতা ও গার্মেন্টস কাপড় পাইকারি বিক্রি করা হয়। সারা দেশ থেকে এ মার্কেটে পণ্য কিনতে আসেন খুচরা ব্যবসায়ীরা।

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence