‘আওয়ামী লীগকে পরাজিত করার রাজনৈতিক শক্তি দেশে নেই’

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১৮ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © সংগৃহীত

আওয়ামী লীগকে পরাজিত করার মতো কোনও রাজনৈতিক শক্তি দেশে নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর সেজন্য দলকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তিনি।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনটির রংপুর বিভাগীয় সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন ঢাকা সিটি নির্বাচনে আমাদের সংগঠন ঐক্যবদ্ধ ছিল এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে বিপুল ভোট পেয়ে আমাদের মেয়র প্রার্থীরা জয়লাভ করেছেন। আমাদের যে সাংগঠনিক শক্তি সেটি আমরা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দেখাতে সক্ষম হয়েছি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘সাংগঠনিক শক্তির পাশাপাশি শেখ হাসিনার রাষ্ট্র ক্ষমতা পরিচালনার অনন্য দক্ষতার কারণেই আমরা পরপর তিন বার রাষ্ট্র ক্ষমতায়। জনগণের সমর্থন ছাড়া আমরা একদিনও রাষ্ট্র ক্ষমতায় থাকতে চাই না। জনগণ সমর্থন দিলে অবশ্যই আমরা আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবো। নেতাকর্মীরা বিনয়ী হলে জনগণ অব্যাহতভাবে আমাদের ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে।’

আওয়ামী লীগ নেতাকর্মীরা কেন্দ্র দখল করে রেখেছিল বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সমস্ত নির্বাচনে কেন্দ্রের বাইরে নেতাকর্মীদের ভিড় থাকে। এবারও নির্দিষ্ট দূরত্বে আইন মেনে আমাদের দলের ক্যাম্প করা হয়েছিল। আমাদের মতো করে বিএনপিকে সেভাবে দেখা যায়নি। এটার কারণ হচ্ছে তাদের সাংগঠনিক দুর্বলতা। এবং আমাদের নেতাকর্মীদের প্রতি কেন্দ্রের বাইরে দেখা গেছে এর কারণ হচ্ছে আমাদের সাংগঠনিক শক্তি।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence