বিদেশি শিক্ষার্থীদের ভিসা সমস্যা: ফেসবুকে স্ট্যাটাস প্রতিমন্ত্রীর

১২ জানুয়ারি ২০২০, ০৬:২৮ PM

বাংলাদেশে প্রবেশ করার ভিসা পেতে ব্যর্থ হওয়ায় প্রায় ৩৫০ কাশ্মীরি মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী এক মাস ধরে দিল্লি, কোলকাতা, গৌহাটি ও আগরতলায় আটকা পড়ে আছেন। সম্প্রতি এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত আগ্রহী শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত সরকারি ও বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয়সমূহে অধ্যয়নের জন্য এসে থাকেন তাদের ভর্তি, ভিসা সহজীকরণ এবং নিরাপত্তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কলাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সাথে সর্বদা সর্বত প্রকারে সহযোগিতা প্রদান করে চলছে। 

পুরো স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বাংলাদেশ সরকার বাংলাদেশে আগমনেচ্ছু বিদেশী শিক্ষার্থীদের ব্যাপারে সবসময় অত্যন্ত যত্নবান। ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যে সমস্ত আগ্রহী শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে বাংলাদেশের প্রখ্যাত সরকারি ও বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয়সমূহে অধ্যয়নের জন্য এসে থাকেন তাদের ভর্তি, ভিসা সহজীকরণ এবং নিরাপত্তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কলাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সাথে সর্বদা সর্বত প্রকারে সহযোগিতা প্রদান করে চলছে।

২০১৯-২০ সালের ভর্তি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সকল দেশ হতে প্রাপ্ত সমস্ত আবেদনপত্র বর্তমানে যাচাই বাছাই ও মার্কস সমতাকরণসহ অন্যান্য কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি/প্রতিষ্ঠান মেডিকেল শিক্ষার্থীদের ভিসা প্রাপ্তি বিষয়ে সম্পূর্ণ বানোয়াট, অবিবেচনাপ্রসূত এবং দূরভিসন্ধিমূলক প্রচারণা বিভিন্ন ওয়েব পোর্টালে প্রচার করছে। এ ধরণের অপপ্রচারে বিভ্রান্ত না হবার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য যে, যাচাই-বাছাই সাপেক্ষে আগামী ৩১ জানুয়ারি ২০২০ তারিখ নাগাদ বিদেশী শিক্ষার্থীদের মেডিকেল ভর্তির প্রক্রিয়া শেষ হবার সম্ভাবনা রয়েছে।

আরো উল্লেখ্য যে, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবার পরই কেবল ভিসা প্রক্রিয়া শুরু করা হয়ে থাকে |

পড়ুন: বাংলাদেশে আসতে ভিসা পাচ্ছেন না কাশ্মীরি শিক্ষার্থীরা

জ্বালানি সাশ্রয়ে অনলাইন ক্লাসের উদ্যোগ, শঙ্কার কথা বলছেন চা…
  • ০১ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় ভিকারুননিসার পিকনিকের বাস
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence