প্রধানমন্ত্রীর নির্দেশে ‘বুলবুল’ মোকাবেলায় প্রস্তুত আ. লীগ

০৯ নভেম্বর ২০১৯, ০৯:০৩ PM

© ফাইল ফটো

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় দলীয়ভাবে আওয়ামী লীগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সব উপকূলীয় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।’

শনিবার (৯ নভেম্বর) বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকে কাজ করতে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপকূলীয় এলাকার মানুষকে সেবা দেবেন। জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করব।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের নেতৃত্বে দুর্যোগ মোকাবেলায় মনিটরিং টিম খোলা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর নেতৃত্বে দলের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ উপকমিটির নেতারা সারা দেশের তৃণমূলের সঙ্গে সমন্বয় করবেন।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬